ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

দীপঙ্কর পোদ্দার অপুঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এ.সি. বোস ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণের পদত্যাগের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) সকালে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

এ সময় বোয়ালমারী-মোহাম্মদপুর সড়কের ময়নায় সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়। স্কুল গেটে তালা দিয়ে সকল শিক্ষককে বন্দি করে রাখে।

প্রায় আড়াই ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবি ও অভিযোগ শুনে সমাধানের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন।

ওই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সজীবসহ একাধিক শিক্ষার্থী বলেন, “প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণ স্কুলে আসেন না, স্কুল প্রাঙ্গণের লক্ষ লক্ষ টাকার গাছ বিক্রি করেছেন, স্কুলের পুরাতন ভবন বিক্রি করেছেন, স্কুলের আয়-ব্যয়ের কোনো হিসাব দেন না। তার কাছে জানতে চাইলে তিনি উল্টো ধমক দিয়ে তাড়িয়ে দেন। পুরাতন ভবন বিক্রির কারণে সায়েন্স ল্যাবের ক্লাস স্কুল মাঠে রোদে বসে করতে হয়। যার কারণে সকল শিক্ষার্থী প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।”

তারা আরও বলেন, “প্রধান শিক্ষক যোগদানের পর থেকে স্কুলে এক টাকারও উন্নয়ন কাজ হয়নি। প্রতিদিন মাত্র দুটি ক্লাস হয়।”

প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেলকে পাঠিয়ে শিক্ষার্থীদের শান্ত করে ক্লাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সকল অভিযোগ শোনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
দীপঙ্কর পোদ্দার অপু, স্টাফ রির্পোটার :