ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে নকল শিশু খাদ্যের কারখানায় যৌথবাহিনীর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের আঁধারকোঠা এলাকায় একটি নকল শিশু খাদ্যের কারখানায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য উদ্ধার ও ধ্বংস করেছে।

.

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বোয়ালমারী সেনা ক্যাম্প ও বোয়ালমারী থানার পুলিশ এর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনের কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

.

আদালত সুত্রে জানা যায়, আঁধারকোঠা এলাকার আল হাসান মহিলা মাদ্রাসা সড়কে একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) কারখানা বসিয়ে নকল শিশু খাদ্য উৎপাদন করছিলেন। কোন প্রকার সরকারি বা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকার ঠিকানা ব্যবহার করে আব্দুল্লাহ ফুড নাম দিয়ে শুধুমাত্র স্যাকারিন, ঘনোচিনি, সেন্ট আর পানি দিয়ে ড্রিংকো জুস, আইস ললি, তেতুলের চাটনিসহ নানারকম শিশু খাদ্য উৎপাদন করছিলো।

.

খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে যৌথবাহিনি অভিযান চালায়। জাহিদুল ইসলাম তার ছেলে আশিক ও চারজন নারী শ্রমিককে নিয়ে এসব পন্য সামগ্রি উৎপাদন করছিলো। এসব নকল পণ্য উদ্ধার করে ভূমি অফিসে নিয়ে ধ্বংস করা হয়।

.

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন, মানব স্বাস্থ্যের জন্য বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর এ সকল পণ্য। এরকম নকল পণ্য উৎপাদনের জন্য কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। নকল পণ্য ধ্বংস করা হয়। কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আমের খোসা থেকে তৈরি হচ্ছে চা

error: Content is protected !!

বোয়ালমারীতে নকল শিশু খাদ্যের কারখানায় যৌথবাহিনীর অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
স্টাফ রিপোর্টার :