ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

রবিউল ইসলাম রুবেলঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের অপরাধে আব্দুর রহমান নামের (১৮) এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ধর্ষকের সহযোগী রাতুল (১৯) নামে একজন পলাতক রয়েছে।

.

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ধর্ষণের ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ১। ধর্ষক ও তার সহযোগীর বাড়ি উপজেলার গুনবহা ইউনিয়নের মুরাইল গ্রামে।

.

মামলার এজাহার ও থানা সূত্র জানা যায়, ঈদের দিন (৩১ মার্চ) ঘুরতে যাওয়ার কথা বলে ধর্ষক আব্দুর রহমান ওই মেয়েটিকে (১৮) গুনবহা শফিউদ্দিন স্কুল এন্ড কলেজের ভেতর নিয়ে যায়। কলেজ বন্ধ থাকায় নির্জন স্থানে ওই মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়েছিল।

.

স্থানীয়রা মেয়েটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পাশের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তার চেতনা ফিরলে সে পরিবারের কাছে তার নির্যাতনের কথা খুলে বলে।

.

ভুক্তভোগীর পরিবার এ বিষয়ে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন। পরে থানার উপপরিদর্শক আব্দুর রশিদ মহম্মদপুর হাসপাতাল থেকে মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯ টায় ভিকটিমকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে ওই দিন রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে এলাংখালী এলাকা থেকে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করে।

.

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের সহযোগি আসামি রাতুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সোনা ও রুপার দাম আরও কমল

error: Content is protected !!

বোয়ালমারীতে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :