ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে বুধই শেখ নামের ষাট বছর বয়সী এক বৃদ্ধকে প্রাধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত বুধই শেখ (৬০) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের বাসিন্দা। গত ১১ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বুধই শেখের বাড়ির পাশের জনৈক শিশু (৭) পার্শ্ববর্তী মাঠে গেলে বুধই শেখ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বুধই শেখ পালিয়ে যায়। পরে বুধই শেখের বাড়িতে শিশুটির স্বজনেরা বিষয়টি সম্পর্কে শুনতে গেলে মামলার অন্য আসামীরাসহ বুধই শেখ তাদের লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন এবং ভয়ভীতি দেখান।

বুধই শেখের বিরুদ্ধে এরূপ কাজে আগেও জড়িত থাকার বদনাম আছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (৪) (খ) তৎসহ ৩২৩/৫০৬ (২) পেনাল কোড ১৮৬০ ধারায় বোয়ালমারী থানায় পরদিন মামলা দায়ের করেন। মামলা নং ১১। মামলায় বুধই শেখকে প্রধান আসামী করে ৪ জনের নামে মামলা রুজু করা হয়েছে। মামলার অন্য আসামীরা হলেন- বুধই শেখের ভাই ছলেমান শেখ (৫৫), একই গ্রামের হবি শেখ (৫০) এবং বদিয়ার শেখ (৪৮)।

মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে: শফিকুর রহমান

error: Content is protected !!

বোয়ালমারীতে বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :