ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রীর নাম মানোয়ার মোল্যা (৩২), তিনি রুপাপাত ইউনিয়নের কাটাগড় নিচু পাড়া গ্রামের মৃত আফসার মোল্যার ছেলে এবং জাহাজের মাস্টার ছিলেন।

রোববার (১৯ জানুয়ারি ২০২৫) সকালে উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি মান্দার তলা ও ঈদগার মাঝামাঝি মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রুপাপাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. মঙ্গল খন্দকার বলেন, নিহত মানোয়ার মোল্যা জাহাজের একজন মাস্টার ছিলেন। তিনি একদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন। ছুটি শেষ করে খুলনা যাওয়ার পথে কলিমাঝি নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সহস্রাইল বাজার থেকে ইজিবাইকটি ভাটিয়াপাড়া যাচ্ছিল। কলিমাঝি এলাকায় এসে ট্রাকের ধাক্কায় ইজিবাইক খাদে উল্টে পড়ে। এ সময় ইজিবাইকে থাকা চারজন যাত্রীর মধ্যে মানোয়ার মোল্যার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপর তিনজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে একজন নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

আপডেট টাইম : ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
এস.এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :