ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে জখম

এস কে বাবুল, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকি গ্রামে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দাউদ বিশ্বাস (৪৪) ও রেজাউল বিশ্বাস (৩৮) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহত দাউদ বিশ্বাস ও রেজাউল বিশ্বাস বনচাকি গ্রামের বাসিন্দা। তাঁরা আক্তার হোসেনের ছেলে। আহত অবস্থায় তাঁদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, বনচাকি গ্রামে বিরোধপূর্ণ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আমিরুল বিশ্বাস (৩০), কালাম বিশ্বাস (৪৫), হারুন বিশ্বাস (৫০), নাসরিন বেগম (৩০) ও চুমপিয়া বেগমের (৩৪) সঙ্গে অপর পক্ষের বিরোধ তীব্র আকার ধারণ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দাউদ বিশ্বাস ও রেজাউল বিশ্বাসকে গুরুতর আহত করার অভিযোগ ওঠে।

ঘটনার খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল হোসেন মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান এবং আইনগত ব্যবস্থা নিতে মামলা করার পরামর্শ দেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে থানায় মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিকে টিসিবির ডিলার পুনঃনিয়োগের অভিযোগ

error: Content is protected !!

বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ৩৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :