ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে জনতা জুট মিলের নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে জনতা জুট মিলের নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নারী জুট মিল শ্রমিক কেরশাইল গ্রামের জুয়েল মীরের স্ত্রী মোছা: রিক্তা বেগম (৩০)। নারী শ্রমিকে বাবার বাড়ি সালথা উপজেলার নকুলহাটি গ্রামে। তাঁর স্বামী এক থেকে দেড় বছর আগে বাড়ি থেকে পালিয়ে যায়। পরিবারে সাথে তার কোন যোগাযোগ নেই। তবে ওই নারী শ্রমিক ৪ বছর বয়সী মেয়ে নিয়ে বাড়িতে থাকেন।
নারী শ্রমিকের লাশ বৃহস্পতিবার দুপুরে তাঁর স্বামীর বাড়িতে ঘরের বিছানা থেকে উদ্ধার করেন জয়নগর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত রিক্তা বেগম সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুট মিলে চাকরি করেন। তিনি দুপুরের ডিউটি শেষ করে রাত সাড়ে দশটায় বাড়ি ফেরে। তার পরে সে তার রুমে সোয়ার ঘরে থাকেন। সকালে তার দেবর সোহেলের স্ত্রী মৃতের ঘরে ফ্রিজ থেকে মাছ আনতে যায়, দরজায় গিয়ে ভাবি বলে ডাক দিলে কোন সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে দেখতে পান তার বিছানায় ঘুমানো অবস্থায় পড়ে আছে রিক্তা বেগম। কাছে গিয়ে দেখেন তিনি মারা গিয়েছে। পরে ওই দেবরের স্ত্রী চিৎকার দিলে তাদের শাশুড়ি ঘরে ঢুকে দেখেন মৃতের নাক দিয়ে রক্ত পড়ছে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল মোল্যা বলেন, ওই নারী শ্রমিকের ঘর থেকে তার লাশ উদ্ধার করেছেন পুলিশ। তবে ওই নারীর সোয়ার ঘরের বারান্দার কলাপশিবল গেট ও ঘরের দরজা আলগাভাবে লাগানো ছিল। এ মৃত্যু কেমন যেন রহস্য জনক বলে মনে হয়। আবার হার্ড স্ট্রোক করেও মৃত্যু হতে পারে।
জয়নগর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে।
জয়নগর পুলিশ তদন্ত কেন্দ্রের  ইনচার্জ সুব্রত বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে ওই নারী শ্রমিকের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাড়িঘর নিরাপদ রাখতে নবীজির শেখানো ৫ আমল

error: Content is protected !!

বোয়ালমারীতে জনতা জুট মিলের নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু

আপডেট টাইম : ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
এস. এম. রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :