আপডেট টাইম :
১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
১৯১
বার পঠিত
বোয়ালমারীতে গরু চুরি: জনতার হাতে ধরা খেলো চোর, উদ্ধার তিনটি গরু
এস.এম রবিউল ইসলাম রুবেলঃ ফরিদপুরের বোয়ালমারীতে গরু চুরির পর চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। আটককৃত চোরের নাম হারুন মোল্যা (৫০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর মোল্যার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দাদপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অসিত সরকারের গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে একটি সংঘবদ্ধ চোরচক্র। পরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে স্থানীয়রা লক্ষ্মীপুর গ্রামে গিয়ে হারুনের বাড়িতে গরুগুলো খুঁজে পান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে আটক করে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী অসিত সরকার বলেন, “রাত আনুমানিক তিনটার দিকে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে দেখতে পায় গোয়ালঘরের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি তিনটি গরুর একটিও নেই। রাতেই লোকজন নিয়ে খোঁজে বের হই। পায়ের ছাপ অনুসরণ করে চোরের বাড়ি খুঁজে পাই এবং গরু উদ্ধার করি।” বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এস.এম রবিউল ইসলাম রুবেলঃ
ফরিদপুরের বোয়ালমারীতে গরু চুরির পর চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।
আটককৃত চোরের নাম হারুন মোল্যা (৫০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাবিবুর মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দাদপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অসিত সরকারের গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু চুরি করে একটি সংঘবদ্ধ চোরচক্র। পরে গরুর পায়ের ছাপ অনুসরণ করে স্থানীয়রা লক্ষ্মীপুর গ্রামে গিয়ে হারুনের বাড়িতে গরুগুলো খুঁজে পান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তাকে আটক করে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে রাখা হয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী অসিত সরকার বলেন, “রাত আনুমানিক তিনটার দিকে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে দেখতে পায় গোয়ালঘরের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি তিনটি গরুর একটিও নেই। রাতেই লোকজন নিয়ে খোঁজে বের হই। পায়ের ছাপ অনুসরণ করে চোরের বাড়ি খুঁজে পাই এবং গরু উদ্ধার করি।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”