ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ঋণের চাপে বৃদ্ধার আত্মহত্যা

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে ঋণের কিস্তির চাপে রাবেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার আত্মহত্যার খবর পাওয়া গেছে। ষাটোর্ধ রাবেয়া বেগম বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বান্দুগ্রামের আক্তার মোল্যার স্ত্রী। রবিবার (৭ মে) সকাল ৭টার দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
ময়না ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু শেখ জানান, মৃতের ৪ ছেলে ও ২ মেয়ে আছে। ছেলেরা পৃথকভাবে সংসার করছে। বাবা-মার প্রতি কোনো দায়িত্ব তারা পালন করেন না। কয়েকটি এনজিওর কিস্তি ও ক্ষুদ্র ঋণের চাপে নিজ ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে রাবেয়া বেগম নামের ওই মহিলা আত্মহত্যা করেন। বাড়ির সামনে রাস্তার পাশে নিহতের স্বামীর একটি চায়ের দোকান আছে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক কাজী আবুল বাশার বলেন, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, নিরাপত্তায় ড্রোন ও ডগ স্কোয়াড

error: Content is protected !!

বোয়ালমারীতে ঋণের চাপে বৃদ্ধার আত্মহত্যা

আপডেট টাইম : ০২:২০ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :