ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ইজিবাইক চাপায় প্রাণ গেল দাদি-নাতি’র

বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে ইজিবাইকের চাপায় দাদি-নাতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মহম্মদপুর-বোয়ালমারী সড়কের শাহ জাফর মহিলা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হাট ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৪০) ও তার ৪ মাসের চাচাতো নাতি মহশিন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহম্মদপুর-বোয়ালমারী সড়কে বোয়ালমারীগামী একটি ইজিবাইক রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম ও জুনু বেগম (৫০)কে চাপা দেয়। এ সময় ইজিবাইকটি উল্টে যায়। এ সময় ইজিবাইকে থাকা চালক ও চালকের স্ত্রী মারাত্মক আহত হন। তাদেরকে প্রথমে বোয়ালমারী, পরে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং চাপা পড়া আর এক মহিলা, জুনু বেগম, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পারভিন বেগম ও নাতি মহশিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সামনে গেলে পারভিন বেগম ও শিশুটি মারা যান।

স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) রেজাউল করিম জানান, পারভিন বেগম, জুনু বেগম ও তাদের কোলে থাকা নাতিকে নিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিল। এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয় এবং উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে ময়না গ্রামের প্রফেসর মজিবর রহমান জানান, ইজিবাইক চালকের বাড়ি কামারখালী এলাকায়। তিনি বোয়ালমারী আসার পথে রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম, জুনু বেগম ও তাদের কোলে থাকা নাতিকে চাপা দিয়ে ইজিবাইক উল্টে যায়। চাপা দেওয়ার ঘটনায় পারভিন বেগম ও তার চাচাতো নাতি মহশিন মারা যান। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, “জানতে পেরেছি ইজিবাইক চাপায় দাদি-নাতি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর

error: Content is protected !!

বোয়ালমারীতে ইজিবাইক চাপায় প্রাণ গেল দাদি-নাতি’র

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :