ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ইজিবাইক উল্টে জাহাজের মাস্টার নিহত

রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে জাহাজের মাস্টার এক যাত্রী নিহত হয়েছে। নিহত যাত্রী রুপাপাত ইউনিয়নের কাটাগড় নিচু পাড়া গ্রামের মৃত আফসার মোল্যার ছেলে জাহাজের মাস্টার মানোয়ার মোল্যা (৩২)।

সোমবার (১৯.০১.২৫) সকালে উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি মান্দার তলা ও ঈদগার মাঝামাঝি মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক এ দূর্ঘটনা ঘটে।

রুপাপাত ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো. মঙ্গল খন্দকার বলেন, নিহত মানোয়ার জাহাজের একজন মাস্টার। তিনি একদিন আগে ছুটিতে বাড়ি আসেন। ছুটি শেষ করে খুলনা যাওয়ার সময় কলিমাঝি নামক স্থানে ট্রাকের ধাক্কায় ইজিবাইক উল্টে নিহত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সহস্রাইল বাজার থেকে ইজিবাইক ভাটিয়াপাড়া যাওয়ার পথে কলিমাঝি এলাকায় আসলে অপর দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ইজিবাইক খাদে উল্টে পড়ে। এসময় ইজিবাইকে থাকা চারজন যাত্রীর মধ্যে মানোয়ার মোল্যা নামের যাত্রীর মাথায় আঘাত লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপর তিনজনের কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

বোয়ালমারী থানার উপপরিদর্শক মধুসূদন পান্ডে বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। ইজিবাইক খাদে উল্টে একজন যাত্রী নিহত হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে ইজিবাইক উল্টে জাহাজের মাস্টার নিহত

আপডেট টাইম : ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :