ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিং ট্রেনের ধাক্কায় নছিমন চালক নিহত

-স্বজনের আহাজারি।

রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার

ফরিদপুরের বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন-নছিমন ধাক্কায় নছিমন চালক নিহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে নসিমনের সংঘর্ষে বোয়ালমারী উপজেলার চতুল মুন্সিবাড়ি শহিদ শেখের দোকানের সামনে রেলগেট (অরক্ষিত রেলক্রসিং) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রিফাত (২০) নামে এক রাজমিস্ত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহত সুজন বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের মনজু শেখের ছেলে। তার সায়মা (৩) নামে একটি প্রতিবন্ধী মেয়ে সন্তান ও স্ত্রী রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নসিমন চালক সুজন শেখসহ একজন রাজমিস্ত্রী বোয়ালমারী থেকে রড সিমেন্ট বোঝাইকৃত নসিমনে পার্শ্ববর্তী তেলজুড়ি গ্রামে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে চতুল মুন্সীবাড়ি শহিদ শেখের দোকানের সামনে রেলক্রসিং পার হওয়ার সময় নসিমনের সংঘর্ষ ঘটে। এতে ডান পায়ের পাতা ছিন্ন হয়ে মারাত্মক আহত সুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে সহস্রাইল বাজার এলাকায় পৌঁছালে সুজন মারা যায়।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা.তারিকুল ইসলাম নাদিম জানান, ট্রেন দূর্ঘটনার সুজন নামে একজন আহত রোগি এসেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি পথেই মারা গেছেন।

রাজবাড়ী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক বিশ্বজিৎ কুমার ঘোষ জানান, খবর পেয়ে নিহত সুজন শেখের বাড়িতে এসে সুরতহাল করা হয়েছে। এতে দেখা গেছে ডান পায়ের পাতা বিচ্ছিন্ন ও বাম পা ও ডান হাত ভেঙে গিয়েছে। পরিবারের প্রকার অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে অরক্ষিত রেলক্রসিং ট্রেনের ধাক্কায় নছিমন চালক নিহত

আপডেট টাইম : ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :