ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

“বোয়ালখালী সংবাদ” পত্রিকার ১১তম বর্ষপূর্তি উদযাপন

অক্টোবর ২০১৩ সালে চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘বোয়ালখালী সংবাদ’ পত্রিকা আজ ১১তম বর্ষপূর্তি ও ১২ বছর পদার্পণ উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে বোয়ালখালীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে কেক কেটে এই বর্ষপূর্তি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বোয়ালখালী সংবাদ’ এর সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম এবং নির্বাহী সম্পাদক প্রভাস চক্রবত্তী সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নুরুন্নবী চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জামাল হোসেন চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বোয়ালখালী সংবাদ পত্রিকার ভূমিকার প্রশংসা করে বলেন, এটি গত ১১ বছর ধরে অসহায় মানুষের কথা বলে আসছে এবং সমাজ, রাজনীতি ও সংগঠনের খবর তুলে ধরছে। নুরুন্নবী চৌধুরী বলেন, “গণমানুষের দর্পণ বোয়ালখালী সংবাদ সবসময় আমাদের সুখ-দুঃখের খবর তুলে ধরেছে।”

শহীদুল্লাহ চৌধুরী বলেন, “বোয়ালখালী সংবাদ ধীরে ধীরে ১২ বছরে পদার্পণ করেছে। আগামীতে এলাকার দুর্ভোগ এবং কালুরঘাট সেতু নিয়ে আরও লেখালেখি করতে হবে।” হাজি আবু আকতার বলেন, “বোয়ালখালী সংবাদ সঠিক সংবাদ পরিবেশন করে সমাজ থেকে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে কেক কাটার পূর্বে দেশের মানুষের কল্যাণের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ‘বোয়ালখালী সংবাদ’ পত্রিকা করোনা কালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এটি বর্তমানে একটি গ্রহণযোগ্য সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে সুধিজনেরা মনে করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: নবীন কর্মকর্তাদের প্রধানমন্ত্রী

error: Content is protected !!

“বোয়ালখালী সংবাদ” পত্রিকার ১১তম বর্ষপূর্তি উদযাপন

আপডেট টাইম : ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
সাবের আহমেদ রিজভী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :