ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বেপরোয়া গতির পিকআপ কেড়ে নিল বৃদ্ধা আনোয়ারার জীবন

নড়াইলে ঘরে শয্যাশায়ী স্বামী ও সন্তানের জন্য ওষুধ নিয়ে আর বাড়ি ফেরা হলো না বৃদ্ধা আনোয়ারা বেগমের। বেপরোয়া গতির পিকআপ কেড়ে নিল তার প্রাণ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নড়াইল-যশোর মহাসড়কে সদর উপজেলার গাবতলা এলাকায় রাস্তা পার হতে গিয়ে ৭০ বছরের বৃদ্ধা আনোয়ারা পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। নিহত আনোয়ারা দূূর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী চাঁচড়া গ্রামের শওকত মোল্যার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আনোয়ারার স্বামী শওকত মোল্যা ও তার ছেলে দুইজনই শয্যাশায়ী। সে তাদের জন্য ওষুধ কিনতে গাবতলা গিয়েছিলেন। সেখানে রাস্তা পার হবার সময় নড়াইল থেকে যশোরগামী একটি বেপরোয়া গতির মুরগির পিকআপ আনোয়ারাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় কিছুক্ষণ পরে এসে দেখে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর ঘোষনা দেন।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান. ঘাতক পিকআপটিকে আটক করা গেলেও এর চালক পালিয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান আনোয়ারা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কাঁচা সড়কে চরম দুর্ভোগ

error: Content is protected !!

বেপরোয়া গতির পিকআপ কেড়ে নিল বৃদ্ধা আনোয়ারার জীবন

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :