ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিশ্বওলি খাজা ফরিদপুরী (রঃ) এর ওফাত স্বরণে ২দিন ব্যাপি বিশ্ব ইসলামী মম্মেলন শুরু

জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহসুফি খাজা ফরিদপুরী (রঃ) ছাহেবের ওফাত স্বরনে বিশ্ব ইসলামী সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন। আজ সোমবার থেকে ২দিন ব্যাপি কর্মকান্ডে মুখর এখন ফরিদপুরের সদরপুর উপজেলা বাইশ রশি জাকের মঞ্জিল।
সম্মেলনে অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত ও আশেকানদের জমায়েত শুরু হয়েছে। বিশ্ব উরস শরীফ ২০২৪ উপলক্ষে সদরপুরের ২২ রশি মিল মাঠে জাকের পার্টি চেয়ারম্যান ও বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এর সরাসরি তত্বাবধানে ও পরিচালনায় সম্মেলনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে। সম্মেলনে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান এর পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান সম্প্রদায়ের হাজারো  শান্তিকামী মানুষের জন্য বিশাল এলাকা জুড়ে আলাদা আলাদা  প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং কয়েক কিলোমিটার জুড়ে লাইটিং, বিভিন্ন পয়েন্টে দর্শনীয় স্থাপনা তোরণ নির্মাণ করা হয়েছে বলে প্রেসব্রিফিং এ জানিয়েছেন প্রস্তুতি কমিটির মুখপাত্র শামীম হায়দার।
ভক্তদের ইবাদত বন্দেগী, আহার, বিশ্রাম, ওয়াজ নসিহত, প্রাথমিক চিকিৎসা, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানের লক্ষ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণ, জরুরী মেডিক্যাল সেবা প্রদানকারীদল, সিসি টিভিসহ নিজস্ব নিরাপত্তা টীমের পাশাপাশি বাংলাদেশ পুলিশের একটি চৌকষ দলকে সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। আয়োজনকে সার্বিকভাবে সফল করে তোলার লক্ষ্যে এসব দলকে ৫৮টি দপ্তরে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়াও জাকের পার্টি, ২৪টি অঙ্গসংগঠন, মহিলা ফ্রন্ট ও ছাত্রীফ্রন্ট একযোগে কাজ করে যাচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গাজা-লেবানন-সিরিয়ায় দখল বজায় রাখা, ইরানকে দুর্বল করা: নেতানিয়াহুর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা

error: Content is protected !!

বিশ্বওলি খাজা ফরিদপুরী (রঃ) এর ওফাত স্বরণে ২দিন ব্যাপি বিশ্ব ইসলামী মম্মেলন শুরু

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :