ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিরামপুরে টিভি সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার, কমিটি গঠন

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের দক্ষিণাঞ্চলে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ টিভি-এর উদ্যোগে রবিবার (১ মার্চ ২০২৬) বিরামপুর উপজেলার ঢাকামোড় সুপার মার্কেটস্থ চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দিনাজপুর দক্ষিণাঞ্চলের অন্তর্ভুক্ত হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও ফুলবাড়ি উপজেলার বিভিন্ন টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিক ও ক্যামেরা পারসনরা অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনন্দ টিভির দিনাজপুর দক্ষিণাঞ্চল প্রতিনিধি মোরশেদ মানিক। আনন্দ টিভির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দেশ টিভি-র দিনাজপুর জেলা প্রতিনিধি হারুন উর রশীদ, বৈশাখী টিভি-র হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভি-র মুরাদ ইমাম কবীরসহ অন্যান্য টেলিভিশন মিডিয়ার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় সম্মিলিতভাবে “দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ফোরাম”-এর ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোরশেদ মানিককে আহ্বায়ক এবং গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব মনোনীত করা হয়।

আলোচনা সভা শেষে প্রায় ২৫ জন টিভি সাংবাদিক ও ক্যামেরা পারসন একসঙ্গে ইফতারে অংশ নেন। আয়োজক সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলের টিভি সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

বিরামপুরে টিভি সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার, কমিটি গঠন

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :