ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিয়ের দাবীতে তিন দিন ধরে তরুণীর অনশন

পূর্ব জগতবেড় (ওয়ার্ড-৪) বেলবাড়িডাঙ্গা গ্রামের আঃ সুবাহান মিয়ার ছেলে কামরুজ্জামান সাবু (২৫) এর বাড়িতে বিয়ের দাবীতে সোমবার (২১ অক্টোবর ২০২৪) বিকেল ৪ টা হতে অনশন করছেন একই ওয়ার্ডের নবীউদ্দিন কাজীর মেয়ে কেয়া আক্তার (২০)।

জানা গেছে কামরুজ্জামানের সাথে দীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্ক চলছিলো। কেয়া আক্তারকে বিয়ের দাবীতে নিজ বাড়িতে অবস্থান নেয়ার পরামর্শ দেন কামরুজ্জামান সাবু। সে সুত্র ধরেই কামরুজ্জামানের বাড়িতে অবস্থান নিয়েছেন কেয়া ৷ কেয়া জানান, ইতিমধ্যেই কামরুজ্জামানের পরিবারের লোকজন বিভিন্নভাবে কেয়াকে মারধর টর্চার এমনকি হত্যার হুমকি দিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ইতিমধ্যে দু’পক্ষের সাথে কথা বলে বিয়ের আলোচনা হলে সেটি নাকোচ করেছেন কামরুজ্জামান সাবুর পরিবার। সেই সূত্র ধরে আজ সকাল ১০ ঘটিকার সময় গ্রাম্য সালিশে বসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । কিন্তু এরপরেও মন গলেনি ছেলে এবং ছেলের পরিবারের। এমতাবস্থায় মেয়েটি মৃত্যু ঝুঁকিতে আছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

উল্লেখ্য গত তিন মাস আগে এবিষয়ে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। সেই ডায়েরিতে উল্লেখ করা হয়েছে দুই পক্ষের সম্মতিতে উভয়ের বিয়ের বিষয়টি মীমাংসা করা হয়েছে। এরপরেও ছেলে বিভিন্ন ভাবে মেয়েকে প্রলোভন দেখিয়ে আসছেন বলে পরিবার সূত্রে জানা যায়। এর পরও ছেলের পরিবার ও দুই বোনের জামাই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন বলে এলাকার ব্যক্তিবর্গ জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

error: Content is protected !!

বিয়ের দাবীতে তিন দিন ধরে তরুণীর অনশন

আপডেট টাইম : ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
সফিকুল ইসলাম, লালমনিরহাট থেকে :