ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চট্টগ্রাম-৮ উপনির্বাচন

বিপুল ভোটে জিতল নৌকা, ধারেকাছেও নেই কেউ

দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে রাজনীতির মাঠে থাকলেও কখনো নির্বাচন করেননি তিনি। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য, কয়েকজন জ্যেষ্ঠ নেতাসহ ২৭ জন। বাঘা বাঘা নেতাদের পেছনে ফেলে দলীয় মনোনয়ন পেয়েছিল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।চট্টগ্রামে রাজনৈতিক অঙ্গণে তৃণমূল থেকে উঠে আসা নোমানের মনোনয়ন পাওয়াকে চমক হিসেবে বলা হচ্ছিল। তবে ওই আসনে এর আগে একাধিক সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন চেয়েছিলেন।
প্রথমবার দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে নেমেই আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হওয়া নোমান আল মাহমুদ পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী স উ ম আবদুস সামাদ (মোমবাতি) পেয়েছেন পাঁচ হাজার ৮৭ ভোট।অপর তিন প্রার্থীর মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন (চেয়ার) ১৮৬০ ভোট; ন্যাশনাল পিপলস পার্টির মো. কামাল পাশা (আম) ৬৭৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মীর মো. রমজান আলী (একতারা) পেয়েছে ৪৮০ ভোট।

রাত সোয়া ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ফল ঘোষণা করেন।

ঘোষিত বেসরকারি এই ফলাফলে আরো জানানো হয়, চট্টগ্রাম-৮ আসনের গতকাল উপনির্বাচনে ১৯০টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৫ লাখ ১৭ হাজার ৬৫১ জন। এরমধ্যে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭৫ হাজার ৩০৫। প্রদত্ত ভোটের শতকরা হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইশরাকের পদত্যাগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

error: Content is protected !!

চট্টগ্রাম-৮ উপনির্বাচন

বিপুল ভোটে জিতল নৌকা, ধারেকাছেও নেই কেউ

আপডেট টাইম : ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
সাবের আহমদ রিজভী, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ :