ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিনা মূল্যে বার্গার না পেয়ে দোকানের ১৯ কর্মীকে আটক করল পুলিশ

বিনা মূল্যে বার্গার দিতে অস্বীকৃতি জানানোয় একটি ফাস্টফুডের দোকানের ১৯ কর্মীকে আটক করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের একদল পুলিশ সদস্য। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত শনিবার রাতে লাহোরের জনি অ্যান্ড জুগনি চেইন শপে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত লাহোর পুলিশের ৯ সদস্যকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

খবরে বলা হয়, ঘটনার দুদিন আগে পুলিশের কয়েক সদস্য জনি অ্যান্ড জুগনি চেইন শপে যান। তাঁরা দোকানের কর্মীদের কাছে বিনা মূল্যে বার্গার চান। দোকানের কর্মীরা পুলিশকে বিনা মূল্যে বার্গার দিতে অস্বীকৃতি জানান। এতে পুলিশ সদস্যরা ক্ষুব্ধ হন। তাঁরা হুমকি দিয়ে চলে যান। শনিবার রাতের প্রথম প্রহরে পুলিশ দোকানে আসে। তারা বিনা কারণে দোকানের ১৯ কর্মীকে আটক করে। কর্মীদের রাতভর আটকে রাখা হয়।

ঘটনার বিষয়ে জনি অ্যান্ড জুগনি একটি বিবৃতি দেয়। তাতে তারা অভিযোগ করে, পুলিশের বিনা মূল্যে বার্গার চাওয়ার এমন ঘটনা এই প্রথম নয়। বিনা মূল্যে বার্গার না দেওয়ায় পুলিশ দোকানের কর্মীদের অন্তত সাত ঘণ্টা আটকে রেখে হয়রানি-নির্যাতন করেছে। তারা চায়, এটিই শেষ ঘটনা হোক।

চেইন শপটির কর্মীরা জানান, সেদিন রাতে পুলিশ যাঁদের আটক করেছিল, তাঁদের অধিকাংশই বয়সে তরুণ। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিলেন।

এ ঘটনা জানাজানি হলে তীব্র আলোচনা-সমালোচনা হয়। এর জেরে ঘটনার সঙ্গে জড়িত পুলিশের ৯ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করে কর্তৃপক্ষ। প্রাদেশিক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ইনাম গনি টুইটারে এ তথ্য জানান। ইনাম গনি বলেন, কোনো ধরনের অন্যায়-অবিচার সহ্য করা হবে না। দোষী সবাইকে শাস্তি দেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ

error: Content is protected !!

বিনা মূল্যে বার্গার না পেয়ে দোকানের ১৯ কর্মীকে আটক করল পুলিশ

আপডেট টাইম : ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
আন্তর্জাতিক ডেস্কঃ :