ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিজয় মেলায় ব্যান্ড সংগীতের তালে মুগ্ধ দর্শক

 ফরিদপুরের অম্বিকা ময়দানে চলছে বিজয় মেলা। মেলার শেষ দিন, বুধবার, মেলা উপলক্ষে মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে মেলায় অন্যতম আকর্ষণ হয়ে ওঠে ব্যান্ড সংগীতের আয়োজন, যা উপস্থাপন করে ব্যান্ড দল ‘নিঃসঙ্গ’। তাদের পরিবেশিত একের পর এক রক গান দর্শকরা চমৎকারভাবে গ্রহণ করেন।

ব্যান্ড দলটি অনুষ্ঠান শুরু করে ‘তীর হারা’ এবং ‘এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে’ গান দিয়ে। এরপর তারা পরিবেশন করে আরও কয়েকটি রক গান। অনুষ্ঠানের পুরো সময় জুড়ে দর্শকরা করতালি দিয়ে ব্যান্ড দলটিকে উৎসাহিত করেন এবং তাদের চমৎকার ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়।

ব্যান্ড দলের সদস্যরা জানান, তারা দর্শকদের আনন্দ ও বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ব্যান্ডের ভোকাল সাকিব বলেন, “এখানে অনুষ্ঠান করতে পেরে আমরা শতভাগ সফল অনুভব করছি।” অন্যান্য সদস্যরা হলেন ব্রত, দিগন্ত, জেসন ও তাসিন। তারা আশা করেন, ভবিষ্যতেও এমন অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাংয়ের হাতে গৃহবধূ খুন

মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ও অন্যান্য দর্শকরা অনুষ্ঠান উপভোগ করেন। মেলা শেষে জানা যায়, ব্যান্ড দল ‘এফএম’ ফরিদপুর তাদের পরিবেশনাও করবে। অনুষ্ঠানটি তখনও চলছিল, এবং দর্শকদের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ ছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব ওষুধ কিনতে হয় রোগীর, দুঃখ প্রকাশ করে টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

বিজয় মেলায় ব্যান্ড সংগীতের তালে মুগ্ধ দর্শক

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
মানিক কুমার দাস, জেলা প্রতিনিধি, ফরিদপুর :