ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে লিটন হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ মার্চ) রাতে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

খোজ নিয়ে জানা যায়,নিহত লিটন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।

উল্লেখ্য, ৫মার্চ শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা লিটন বিশ্বাসকে গুলি করে হত্যা করে। ঐসময় লিটন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন। হত্যার পর তার মরদেহ ভারতের হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে বলে জানান তারা।

প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিটন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া এলাকার সীমান্ত দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। এমন সময় বিএসএফ তাকে গুলি করে হত্যার পর তার মরদেহ নিয়ে যায়। মরদেহ ফেরতের বিষয়ে বিজিবির কাছে বিএসএফ কোনো পত্র দেয়নি বলে তিনি উল্লেখ করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের নামে থানায় কোনো মামলা নেই। গুলিবিদ্ধ মরদেহটি ভারতের নদীয়া জেলার হোগলবাড়ীয়া থানায় রাখা আছে।খবরটি মুঠোফোনে হোগলবাড়ীয়া থানার ওসি তাকে জানিয়েছেন। তবে কেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে এর কারণ জানা যায়নি। তবে হোয়াটসঅ্যাপে নিহতর ছবিও পাঠিয়েছে তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :