ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি সবসময় রাজনীতির মাঠে সক্রিয় থাকবে -শহিদুল ইসলাম বাবুল

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, রাজনীতি যদি দেশের কল্যাণের জন্য হয়, যদি জনগণের জন্য নিবেদিত হয়; তাহলে বলতেই হবে বিএনপি সঠিক পথেই আছে। হয় লড়বো নয়তো মরবো। তবু সবসময় বিএনপি রাজনীতির মাঠে সক্রিয় থাকবে।

আজ মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক চেয়ারম্যান মরহুম আতিয়ার রহমান কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সালথা উপজেলা বিএনপির উদ্যোগে ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ সভার আয়োজন করা হয়।

শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান মাত্র ৪৬ বছর বেঁচে ছিলেন। কিন্তু তাঁর এই স্বল্প আয়ুর জীবনে তিনি যেই রাজনীতি করে গেছেন তার মোকাবেলা ৪০ বছরেও করতে পারছেনা আওয়ামী লীগ। এজন্য তারা প্রতিমুহূর্তে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে নানা কুৎসা রটাচ্ছে। এতে তারা বিন্দুমাত্র সফল হতে পারেনি।

আরও পড়ুনঃ দুই উকিলের আধিপত্ত্য নিয়ে সংঘর্ষে নিহত ১

সাবেক ছাত্রনেতা ও আতিয়ার কবিরের সহোদর হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা অজয় কুমার কর, ঢাকা মহানগর উত্তরের কৃষকদলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহীদ, ফরিদপুর মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমএম ইউসুফ, বিএনপি নেতা মামুন অর রশীদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জামালউদ্দিন।

বক্তাগণ আতিয়ার রহমান কবিরকে বিএনপির একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব উল্লেখ করে তার কর্মময় জীবনের বিভিন্ন আলোচনা করেন। সভা শেষে দোয়া পরিচালনা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

error: Content is protected !!

বিএনপি সবসময় রাজনীতির মাঠে সক্রিয় থাকবে -শহিদুল ইসলাম বাবুল

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :