ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিএনপি না থাকলে জামায়াত-এনসিপিকে গুলিয়ে খাবে আ.লীগঃ -এমপি বাবুল

আসলাম বেপারীঃ

ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার সর্দার বাড়ী মোড় এলাকায় আঃ মজিদ খার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. সফর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা ও সদস্য সচিব আ. কুদ্দুস বাদশা।

উপজেলা বিএনপি নেতা মো. আরমান আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাফ্ফর হোসেন জাফর। উপজেলা বিএনপির প্রবাসী নেতা ইউনুচ আলী প্রামাণিকের পৃষ্ঠপোষকতা ও উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয় বলে আয়োজকরা জানান।

সমাবেশে উপজেলা বিএনপি নেতা এজিএম বাল আমিন, মো. শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বারী দীপু, আ. কাদের মাস্টার, যুবদল নেতা আ. ওহাব মোল্যা, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ আল ফারুকী, ছাত্রদল নেতা শুভ সালাউদ্দিন মোল্যা ও আরামনি মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, “বিএনপির উদারতাকে যারা দুর্বলতা মনে করছেন, তারা বোকার রাজ্যে বসবাস করছেন।”

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সতের বছর লড়াই-সংগ্রাম করে ক্ষমতায় এসেছি। পাঁচ মাস যেতে না যেতেই আপনারা আরেকটি গণঅভ্যুত্থানের চিন্তা করেন। আপনারা হিসাব করে দেখেন, আজকে যদি বিএনপি না থাকে, তাহলে জামায়াত-এনসিপির কয়েকজন নেতাকর্মীকে আওয়ামী লীগ গিলে খেয়ে ফেলবে।”

তিনি আরও বলেন, “তাই জামায়াত-এনসিপিকে সতর্ক করে বলতে চাই, আপনারা যদি বিএনপিকে দুর্বল করতে চান, তাহলে আপনারাই মহাবিপদে পড়ে যাবেন। কিন্তু বিএনপির কিছুই হবে না।”
অতীতের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে এমপি বাবুল বলেন, “সতের বছর গুম, খুন, হাজারো মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে লড়াই-সংগ্রাম করে এ দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছি।

এখন যারা বিএনপিকে ভয় দেখান, তারা নেহাতই বোকার স্বর্গে বসবাস করছেন। কেননা যারা সাগরশয্যায় বসবাস করেন, তাদের শিশির কণার ভয় দেখিয়ে কোনো লাভ নেই।”

সমাবেশে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর প্রয়োজন হবে না—এমন শিক্ষা নিশ্চিত করতে হবে -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

error: Content is protected !!

বিএনপি না থাকলে জামায়াত-এনসিপিকে গুলিয়ে খাবে আ.লীগঃ -এমপি বাবুল

আপডেট টাইম : ১৬ ঘন্টা আগে
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :