ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যেসব অপকর্ম করেছে, এখন তার খেসারত দিচ্ছে’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় যেসব অপকর্ম করেছে তার খেসারত দিচ্ছে। বিএনপি এখন কী বলল আর কী বলল না সেটা নিয়ে আওয়ামী লীগ সরকারের কোনো মাথা ব্যথা নেই। বিএনপিকে এখন ঘৃণার চোখে দেখে বাংলাদেশের জনগণ। ১১ ফেব্রুয়ারি, রবিবার দুপুরে কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির যে সকল নেতা-কর্মী গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তাদের প্রায় সবাই বিভিন্ন মামলায় অভিযুক্ত অতএব এদেরকে আর রাজনৈতিক নেতা না বলে সন্ত্রাসী নেতা বলতে হবে। বাস, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার সাথে জড়িত তাদের কোনো দল বা রাজনৈতিক নেতা আখ্যা দেয়ার সুযোগ নেই। কারাগারে কারোর অবহেলার কারণে মৃত্যু হলে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

হানিফ বলেন, অসাধু ব্যবসায়ীদের জন্য বাজার কিছুটা অস্থিতিশীল হয়। সেটা সরকার কঠোরভাবে বাজার মনিটরিং করছে, রোজায় কোনো দ্রব্যমূল্য বাড়বে না বলে তিনি জানান। তিনি বলেন, সরকারের কোন উন্নয়ন বিএনপির এখন আর ভালো লাগে না। তাদের কাজ হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বলা। বিএনপি নামক দলটি নিয়ে এখন আওয়ামী লীগের কোনো ভাবনা নেই।

আওয়ামী লীগের ভাবনা শুধু দেশের উন্নয়ন ও জনগণকে নিয়ে। কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল হকের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

অনুষ্ঠানে কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা ও কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে শিক্ষক, ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় থাকলে হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করে: তথ্যমন্ত্রী

error: Content is protected !!

বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় যেসব অপকর্ম করেছে, এখন তার খেসারত দিচ্ছে’

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :