ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাসায় ফেরার পথে অরক্ষিত রেল ক্রচিং ট্রেনে কাটা পড়ে এসআই নিহত

ছবি প্রতীকী।

কুষ্টিয়ার মিরপুরে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সহিদুর রহমান (৪৫) নিহত হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুর ৩টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেল ক্রসিং এ এই ঘটনা ঘটে।
সহিদুর রহমান স্থানীয় মাজিহাট পুলিশ ক্যাম্পে ইনচার্জের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ডিউটি শেষ করে সহিদুর রহমান পুলিশ সদস্য শরীফুলকে নিয়ে মটরসাইকেল যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মস্থল মাজিহাট ক্যাম্পে ফিরছিলেন। কাটদহচর রেল ক্রসিং পার হওয়ার সময় পোড়াদহ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় সাথে থাকা পুলিশ সদস্য মটরসাইকেল থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও তিনি গুরুতর আহত হন।
সহিদুর রহমানের বাড়ি নড়াইল জেলায়। তার বাবার নাম মৃত আবুল হোসেন ভুঁইয়া।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইজাবুল ইসলাম তিনি জানান, ট্রেনের সাথে ধাক্কা লেগে মটরসাইকেলসহ সহিদুর রহমান চাকার নিচে পৃষ্ঠ হয়। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে হালসা এলাকায় গিয়ে ট্রেনটি থামে। তিনি জানান, কাটদহচর রেল ক্রসিংটি অরক্ষিত। এর আগেও ক্রসিং পার হওয়ার সময় মৃত্যুর ঘটনা ঘটেছে।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ মৃধা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। সাথে থাকা আহত পুলিশ সদস্য শঙ্কামুক্ত। রেল ক্রসিংটি অরিক্ষিত স্বীকার করে তিনি বলেন, এই রেল ক্রসিংটা সবসময় ফাঁকা থাকে। পারাপার হওয়া খুবই বিপদজনক।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীন করিডোর: নতুন সম্ভাবনার

error: Content is protected !!

বাসায় ফেরার পথে অরক্ষিত রেল ক্রচিং ট্রেনে কাটা পড়ে এসআই নিহত

আপডেট টাইম : ০৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :