ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাজার মূল্যে কম হওয়ায় পেঁয়াজে লোকসান গুনছে চাষীরাঃ আমদানি বন্ধের দাবিতে স্মারক লিপি প্রদান

আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় এ বছর পেঁয়াজ চাষ করে কৃষকরা প্রতি বিঘায় লোকসান গুনছেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কারণে এই লোকসান হচ্ছে বলে দাবি করেছেন উপজেলার শতাধিক কৃষক। বৃহস্পতিবার(২ জানুয়ারী) বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার-সহ তাঁর মাধ্যমে ছয়টি দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।

বাঘার লিড ফার্মার(কৃষক) শফিকুল ইসলাম স্বাক্ষরিত স্মারক লিপিতে বলা হয়েছে, এ বছর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চল সহ উপজেলার সাতটি ইউনিয়ন এবং দুটি পৌর এলাকায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে মুড়িকাঁটা পেঁয়াজ চাষাবাদ করা হয়েছে। যার উৎপাদন খরচ পড়েছে বিঘা প্রতি ১ লক্ষ ১০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা । শুরুর দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার উৎপাদনের লক্ষ্য মাত্রা দাড়িয়েছে ৪০ থেকে ৬০ মণ। যার বর্তমান বাজার মুল্য ৫৫ থেকে ৮০ হাজার টাকার মধ্যে।

বাঘার চরাঞ্চলের পেঁয়াজ চাষী আসাদুজ্জামান বলেন আমি গত বছর পেঁয়াজের বাজার মুল্য ভালো হওয়ায় এ বছর ৭০ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। কিন্তু বর্তমানে তত্ত্ববধায়ক সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কারনে দেশি পেঁয়াজের মুল্য কমে গেছে। এর ফলে আমরা প্রতি বিঘা জমিতে ৪০ থেকে ৫০ হাজার টাকা লোকসান গুনছি।

এদিকে নির্বাহী অফিসারের কার্যালয়ে আসা কৃষক ফজলুল হক ,সাইফুল ইসলাম, সাবাদুল হোসেন, রেজাউল করিম ও বজলুর রহমানের সাথে কথা বলে জানা গেছে, তারা গত বছর পেঁয়াজের বাজার মুল্য ভালো পাওয়ার কারণে এবার ১০ বিঘার নিচে কেউ পেঁয়াজ চাষ করেননি। অথচ বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করার কারণে সকল কৃষক আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ কারণে তারা অবিলম্বে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেশী পেঁয়াজের বাজার মুল্য বৃদ্ধির দাবি জানিয়েছেন।

বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, স্মারকলিপি পেয়েছি। আমি যথাযথ কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল

error: Content is protected !!

বাজার মূল্যে কম হওয়ায় পেঁয়াজে লোকসান গুনছে চাষীরাঃ আমদানি বন্ধের দাবিতে স্মারক লিপি প্রদান

আপডেট টাইম : ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :