ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘার পদ্মায় ধরা পড়ছে বাঘাইড়, কপাল খুলছে জেলেদের

এক সপ্তাহে ধরা পড়া সাড়ে ৪৬ কেজি মাছ বিক্রি সাড়ে ৪৬ হাজার টাকা

আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় পদ্মায় ধরা পড়া মাছে কপাল খুলছে জেলেদের। গত এক সপ্তাহের ব্যবধানে ৩দিনে সাড়ে ৪৬ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে জেলের জালে। সব মিলে সেই মাছ বিক্রি হয়েছে সাড়ে ৪৬ হাজার টাকা।

জানা যায়,বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে স্থানীয় আক্কেল আলী নামের এক জেলের জালে আটকে পড়ে সাড়ে ১১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে চুক্তিমূল্যে মাছটি বিক্রি করেন আক্কেল আলী। চুক্তিমূল্যে মাছটি কেনেন, কুষ্টিয়ার দৌলতপুর গ্রামের মিন্টু হোসেন নামের এক ব্যক্তি।

ইউনিয়নটির কালিদাসখালী গ্রামের বাসিন্দা আক্কেল আলী বলেন, বুধবার সারাদিন পর সন্ধ্যায় মাছটি জালে আটকে পড়ে। পরে চুক্তিমূল্যে বিক্রি করেছেন। ৪দিন আগে একইস্থানে ২৭ কেজি ওজনের একটি এবং সপ্তাহ খানেক আগে সাড়ে ৮ কেজি ওজনের আরো একটি মাছ তার জালে ধরেছিলেন। সেই মাছ ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা বলেন, এ বছর পদ্মায় বড় বড় মাছ জেলেরা পাচ্ছেন এবং উচ্চমূল্যে বিক্রিও করছেন। পাইকাররা খবর পেলেই চুক্তি মুল্যে নিয়ে যান। কেনার জন্য অনেকেই আসেন। কিন্তু দাম বেশির কারণে ইচ্চা করলেই পদ্মা নদীর তাজা মাছের স্বাদ নিতে পারেননা অনেকেই।
মাছ ক্রেতা মিন্টু হোসেন বলেন, পদ্মা নদীর বড় সাইজের তাজা মাছ কেনার জন্য আগে থেকে জেলেকে বলে রাখি। বুধবার (২৫ ডিসেম্বর) চকরাজাপুরে বেড়াতে এসে সাড়ে ১১ কেজি ওজনের বাঘাইড় মাছটি সাড়ে ১১ হাজার টাকায় কিনেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মহানবীর কূটনৈতিক সাফল্য

error: Content is protected !!

বাঘার পদ্মায় ধরা পড়ছে বাঘাইড়, কপাল খুলছে জেলেদের

আপডেট টাইম : ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :