ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল হামিদ মিঞাঃ

‘তোমার আমার বাংলা দেশে,ভোট দিব মিলে মিশে’ এই প্রতিপাদ্য সামনে রেখে,রাজশাহীর বাঘায় উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০২ মার্চ ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ,জন্ম নিবন্ধন এর সাথে জাতীয় পরিচয়পত্রে নিজের নাম,পিতা-মাতার নাম,বয়স ও জন্ম তারিখসহ ইত্যাদি বিষয়াদির জটিলতা নিরসনে আলোচনা হয়। এসব জটিলতা নিরসনে দক্ষ তথ্য সংগ্রহকারি, নব্য ভোটারদের জন্ম সনদের সাথে মিল রেখে কার্যক্রম পরিচালনার জন্য পরামর্শ দেওয়া হয়।

স্বাগত বক্তব্যকালে,উপজেলা নির্বাচন অফিসার গোলাম আযম বলেন, আগের জটিলতার বিষয়ে সর্তকতা অবলম্বন করে এবার ভোটার হাল নাগাদ কর্মসূচিতে,নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেছেন। ৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ছবি তোলার কাজ করা হয়েছে। যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্যসহ ভোটার তালিকা হতে বাদ দেয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হয়েছে।

তার উপজেলায় ২০২৫’এর ভোটার তালিকার অর্ন্তভ’ক্তির সংখ্যা অনুযায়ী মোট ভোটার ১লাখ ৬৮ হাজার ১৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৪ হাজার ৩৬২ জন ও মহিলা ভোটার ৮৬ হাজার ৭৯৪ জন। আগের ভোটারের তুলনায় ভোট বৃদ্ধি পেয়েছে ২,৪৯৩ টি।(পুরুষ ১৩৫৫ মহিলা১১৩৮)।

উপজেলা নির্বাহি অফিসার বলেন, জটিলতা এড়াতে জন্মের পর বিধি মোতাবেক জন্মনিবন্ধন করতে হবে। সে ক্ষেত্রে পিতার-মাতার নাম ঠিকানা ঠিক রাখতে হবে। যারা এ কাজটি করবেন,তাদের দায়িত্বহীনতার কারণে কেউ যেন ভ’গান্তির স্বিকার না হন। সে বিষয়ে খেয়াল রেখে কাজ করতে হবে।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক অফিসার মনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কমিটির সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শাহদৌলা সরকারি কলেজের প্রভাষক আব্দুর হানিফ মিয়া, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা। উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, বাঘা জাদুঘরের সহকারি কাস্টোডিয়ান দবির হোসেন,সহ উপজেলা সমন্বয় কমিটির সদস্যগন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

বাঘায় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :