ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার মামলায় আসামী ১১২, অজ্ঞাত ১৫০ জন

আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান (বাবলু) এর বাড়িতে ককটেল হামলার ঘটনায় রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে প্রধান আসামী করে এজাহার নামীয় ১১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত১০০/১৫০ জনের নামে মামলা হয়েছে। শনিবার (১৮জানুয়ারি) রাতে ফখরুল হাসান (বাবলু) বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৭জানুয়ারি) রাত আনুমানিক রাত ৯ টার দিকে ককটেল হামলার ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি বুঝতে পারেন। বিএনপির দলীয় নেতা কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করে। তারা আওয়ামী লীগ ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে উদ্দেশ্য করে শ্লোগান দেয়। বিএনপির অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

ফখরুল হাসান জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর শুনে বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন। তার দাবি,তাকে হত্যার উদ্দেশ্য আওয়ামীলীগের লোকজন ককটেল হামলা ও পিস্তুলের গুলি ছুঁড়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে বিশেষ কায়দায় জর্দ্দার কৌটায় মোড়ানো অবিস্ফোরিত ৬টা ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ৩টা বিস্ফোরিত হয়েছে। উদ্ধার করা ককটেল সদৃশ বস্তু ককটেল কি-না, বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর জানা যাবে। দায়ের করা মামলার আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে। মামলার ব্যাপারে আওয়ামীলীগের স্থানীয় নেতাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। সাবেক ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের মুঠোফোনে যোগাযোগ করলেও বন্ধা পাওয়া গেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী

error: Content is protected !!

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলার মামলায় আসামী ১১২, অজ্ঞাত ১৫০ জন

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :