ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লাগানো তালা খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাঘায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-কক্ষে তালা

আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

নিয়োগ বানিজ্য, অনিয়ম, দুর্নীতি সহ নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয় পরিচালনার অভিযোগে, রাজশাহীর বাঘায় বাউসা ইউনিয়নের হারুন-অর-রশিদ শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানের পদত্যাগ দাবি করে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।

সোমবার (২৭ জানুয়ারি) বিদ্যালয় চলাকালিন সময়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে তালা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানা যায়, রোববার (২৭-০১-২০২৫) বিদ্যালয় সংলগ্ন বাউসা বাজার এলাকায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। সেখানে বক্তব্য দেন বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম (বাউসা ভোকেশনাল ইন্সটিটিউট এর সুপারিনটেনডেন্ট), সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ এনামুল হক।

সোমবার (২৭-০১-২০২৫) একই দাবিতে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। লাগানো তালা খুলে দেওয়ার দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রায় ১ ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।

হারুন-অর-রশিদ শাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জহুরুল ইসলাম জানান, তালা লাগানোর পরে বিএনপির নেতাকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তপ্ত পরিস্থিতিতে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সাবজোন খেলাধুলা বন্ধ করে দেন খেলা পরিচালনা কমিটি।

সাবজোন খেলা পরিচালনা কমিটির সভাপতি, বাউসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একাব উদ্দীন জানান, পরে আগত শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষকরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান নেন। সেখান থেকে রেজাউল করিম, হরিপুর উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইউনুস আলীকে লাঞ্চিত করে বের করে দেন।

রেজাউল করিম বলেন, প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিগত ১৫ বছরে টাকার বিনিময়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগসহ নিয়োগ বানিজ্য, অনিয়ম, দুর্নীতি, নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয় পরিচালনা করেছেন। ওই টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নের দাবি করা হয়। এতে প্রধান শিক্ষক রাজি না হওয়ায় তার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করা হয়। পরের দিন প্রধান শিক্ষকের কক্ষে লাগানো তালা খুলে দেওয়া হয়েছে।

নবম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত খাতুন ও সোহান হোসেন জানান, শিক্ষার পরিবেশ নষ্ট করে তালা লাগানোর প্রেক্ষিতে বিক্ষোভ করেছেন।

প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় এডহক কমিটির সভাপতি পদে বিএনপির সমর্থিত তিনজন ও জামায়াতের সমর্থিত একজন আবেদন করেছেন। বিএনপির নেতা-কর্মীরা তাদের তিনজনের নাম শিক্ষা বোর্ডে প্রেরণের দাবি করে, জামায়াতের আবেদনকারীর আবেদন যুক্তিযুক্ত হলে তার নামও বোর্ডে প্রেরণের কথাও বলেন। প্রধান শিক্ষকের ভাষ্য, তাদের দাবি মেনে না নেওয়ায় বিক্ষোভ-সমাবেশ ও তার কক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। তবে তালা লাগানোর সময় তার কক্ষে ছিলেন না জানিয়ে নিয়োগ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন প্রধান শিক্ষক।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, তালা লাগানোর বিষয়ে জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। পরে তালা খুলে দেওয়া হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) আফম আশাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লাগানো তালা খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাঘায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-কক্ষে তালা

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :