ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ

রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঘা বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার, যিনি বিদ্যালয়টির সভাপতি, উপস্থিত শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক, প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মুনসুর আলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শীতবস্ত্র (কম্বল) পেয়ে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়েছে। ইউএনও ম্যাডাম এসে তাদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “শীত মৌসুমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শীতের হাত থেকে রক্ষা করতে তাদের শীতবস্ত্র (কম্বল) দেওয়া হয়েছে, যাতে তারা শীতে কষ্ট না পায়।”

এ কার্যক্রমের মাধ্যমে উপজেলা প্রশাসন প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সহানুভূতির প্রদর্শন করে এবং তাদের জীবনমান উন্নত করার জন্য সহায়ক ভূমিকা রাখছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মহানবীর কূটনৈতিক সাফল্য

error: Content is protected !!

বাঘায় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :