ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ডিবি পুলিশের হাতে ৭৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন ধরা, পৃথক দু’টি মামলা দায়ের

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, রাজশাহীর বাঘায় ডিবি পুলিশের হাতে আমদানি নিষদ্ধ ভারতীয় ৭৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকতৃ-চপল আলী (৩৫) উপজেলার আলাইপুর গ্রামের মৃত খাদেম মন্ডলের ছেলে এবং জামরুল শেখ (৩৪)ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার কাগমারির গ্রামের মৃত নুজবার শেখের ছেলে ।

তাদের বিরুদ্ধে বাঘা থানায় পৃথক দু’টি আইনে মামলা দায়ের করা হয়েছে।

জানা যায,মঙ্গলবার(৪-৭-২০২৩) দিবাগত রাত সাড়ে ৩টায় পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের জনৈক জামালের আম বাগানে থেকে ফেন্সিডিলসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে রাজশাহীর গোয়েন্দা (ডিবি) শাখার পুলিশ ।

জেলা ডিবি পুলিশের এসআই ইনামুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক জামরুল পদ্মা নদী পাড়ি দিয়ে ফেন্সিডিলের চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে আলাইপুর গ্রামের জামালের আম বাগানে দেশী মাদক ব্যবসায়ীর কাছে ফেন্সিডিগুলো হস্তান্তর করছিল। সেখানে ওৎ পেতে থাকা ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালায়। এসময় দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অপর তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জামরুল শেখ জানান, এর আগেও এ ধরনের ফেন্সিডিলের বাংলাদেশে এনেছে। বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেন্সিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়।

চপল আলী জানান, সে দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছে।

বাঘা থানা সুত্রে জানা যায়, চপল আলী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।
ডিবি পরিদর্শক (ওসি) আব্দুল হাই জানান,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দু’টি আইনে মামলা করা হয়েছে। এর একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আরেকটি অবৈধ অনুপ্রবেশের অপরাধে।

উল্লেখ্য, গত মাসে জেলা ডিবি পুলিশের অভিযানে সাড়ে সাত কেজি হেরোইনসহ এক ব্যক্তিকে এবং ৫৬ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তিন ঘণ্টা অবরোধের পর খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

error: Content is protected !!

বাঘায় ডিবি পুলিশের হাতে ৭৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন ধরা, পৃথক দু’টি মামলা দায়ের

আপডেট টাইম : ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
আব্দুল হামিদ মিঞা :