ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় ঘর, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় অগ্নিকাণ্ডে তিনটি ঘর, নগদ অর্থ ও আসবাবপত্র পুড়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মিয়াপাড়া এলাকায় আজিজুর রহমান জলার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বাঘা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নগদ প্রায় ৩ লক্ষ টাকা, স্বর্ণালংকার, ৩টি টিভি, ১টি ফ্রিজ ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এতে আরও প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

আজিজুর রহমানের স্ত্রী সাজেদা বেগম জানান, ঘটনার সময় পরিবারের সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। তিনি নিজেও বাড়ির টিউবওয়েলে থালা-বাসন ধোয়ার কাজ করছিলেন। হঠাৎ পোড়া গন্ধ ও ধোঁয়া বের হতে দেখে ‘আগুন, আগুন’ বলে চিৎকার করলে প্রতিবেশীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে আগুন নেভানোর চেষ্টা করেন।

আজিজুর রহমান জলা বলেন, খবর পেয়ে তিনি ও তার ছেলেরা দ্রুত বাড়িতে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নগদ প্রায় ৩ লক্ষ টাকা, স্বর্ণালংকার, ৩টি টিভি, ১টি ফ্রিজ ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। সব মিলিয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের অন্য কোনো সূত্রপাত পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ ঘটনা ঘটেছে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

বাঘায় ঘর, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :