ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাগাতিপাড়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে এলএসপি হাফিজ ক্লোজড

নাটোরের বাগাতিপাড়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে হাফিজুর রহমান হাফিজ নামের এক প্রাণিসম্পদ সেবা প্রদানকারীকে (এসএসপি) সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রাণিসম্পদ সেবা প্রদানকারী (এলএসপি) হাফিজুর রহমান হাফিজ যোগদান করার পর থেকে উপজেলায় অনুষ্ঠিত হওয়া বিভিন্ন প্রশিক্ষণে প্রকৃত খামারীদের তালিকায় নাম না দিয়ে অবৈধ ভাবে নিজের পরিবারের সদস্যসহ আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের নাম দিতেন। এতে যেমন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতেন খামারীরা তেমন প্রকৃত খামারীদের নিয়েও ভুল তথ্য চলে যেতো প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে।

এমনকি যারা পশু পালন করেন না তাদেরও বিভিন্ন সময় প্রণোদনা নিতে সহযোগীতা করে সেখান থেকে মোটা টাকা নিয়েছেন এই প্রাণিসম্পদ সেবা প্রদানকারী (এলএসপি) বলেও তথ্য পাওয়া গেছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী জানান, উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে তাকে মাঠ থেকে ক্লোজড করে অফিসে নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, প্রাণিসম্পদ দপ্তরে চাকরি করে কোনো অনিয়ম-দুর্নীতির সুযোগ নেই। তদন্ত কমিটির তদন্তে হাফিজ ছাড়াও যদি অন্য কোনো কর্মকর্তা-কর্মচারীর নাম উঠে আসে তাদের বিরুদ্ধেও দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক সুদৃঢ় করতে চায় বাংলাদেশ

error: Content is protected !!

বাগাতিপাড়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে এলএসপি হাফিজ ক্লোজড

আপডেট টাইম : ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :