ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে জান্নাতুল আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট ২০২৬) ভোরে উপজেলার কৃষ্ণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দড়ি কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল আক্তার ওই গ্রামের মো. জাফার খানের মেয়ে। তার মায়ের নাম ফেরদৌস বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে জান্নাতুল তার ছয় বছর বয়সী ছোট বোন সাইফা আক্তারকে নিয়ে ঘুমাতে যায়। পরিবারের দাবি, জান্নাতুল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। রোববার সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে তার ছোট বোন সাইফা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে আনেন।

খবর পেয়ে জান্নাতুলের চাচা ইলিয়াস হোসেন সদরপুর থানা পুলিশকে অবহিত করেন। পরে সদরপুর থানার জরুরি ডিউটিতে থাকা এসআই (নিরস্ত্র) রনি খালাশী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পুলিশ হেফাজতে নেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় পূজামণ্ডপে নগদ অর্থ ও গেঞ্জি বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আল-আমিন

error: Content is protected !!

সদরপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :