ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাংলা নববর্ষ- ১৪৩১উদযাপন উপলক্ষে ফরিদপুরে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকালে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সকাল সাড়ে দশটায়  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  হতে এক মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক   প্রদক্ষিণ করে পুনরায় আরম্ভস্থলে এসে  শেষ হয়।
এরপর আলোচনা সভায় উপস্থিত ছিলেন   মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের  মন্ত্রী আব্দুর রহমান, ফরিদপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-০৩ আসনের  সংসদ সদস্য  একে আজাদ, ফরিদপুর-০৪ আসনের  সংসদ সদস্য  মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস  ঝর্না হাসান,পুলিশ সুপার  মোঃ মোর্শেদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ বিভিন্ন সরকারী -বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন যে, বাঙালির জীবনে বৈশাখ মাসের এই প্রথম দিনটি কেবল বর্ষ শুরুর সূচনা দিনেই সীমিত নয়। নতুন বছরের নতুন দিনটি উদ্‌যাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। ঋতুভিত্তিক এই অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধন–নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাভাষী মানুষও সেসব দেশে তাঁদের সামর্থ্য অনুযায়ী পয়লা বৈশাখে নববর্ষ উদ্‌যাপনের উৎসব আয়োজন করছেন।ফলে পয়লা বৈশাখের এই উৎসব হয়ে উঠেছে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতি উদ্‌যাপনের এক বিপুল বর্ণাঢ্য মহোৎসব।
বক্তারা নতুন বছরে, নতুন দিনের এই উদ্‌যাপনে পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি, অক্ষমতার আক্ষেপ কাটিয়ে নতুন উদ্যমে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
তাছাড়া দিনটি উপলক্ষে ‌ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‌ ঘরোয়াভাবে  ও ‌ বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা

error: Content is protected !!

বাংলা নববর্ষ- ১৪৩১উদযাপন উপলক্ষে ফরিদপুরে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :