বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির ফরিদপুর জেলা কমিটির শুভ উদ্বোধন ও আলোচনা সভা আজ সকালে আলিপুরের গ্রিন হাসপাতালে অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি ডাক্তার মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ওয়াহিদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটির মহাসচিব আবুল কাওসার হাওলাদার।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, সংগঠনের উপদেষ্টা ডাক্তার রফিকুল ইসলাম, কামরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক আনোয়ার জাহিদ, প্রফেসর মুহাম্মদ শাহাদাত হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন মজিবর রহমান মাস্টার।
অনুষ্ঠানে বক্তারা রোগী কল্যাণ সোসাইটির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
বক্তারা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন রোগী কল্যাণ সোসাইটির সাধারণ মানুষের পাশে কাজ করবে এবং বিপদে-আপদে তাদের সার্বিক সহযোগিতা করবে।
এরপর তিন বছর মেয়াদি এ কমিটির নাম ঘোষণা করা হয় এবং তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 

























