ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাংলাদেশ থেকে ৫ লাখ নতুন কর্মী যাবে মালয়েশিয়ায়

আগামী দুই-তিন বছরের মধ্যে মালয়েশিয়ায় পাঁচ লাখ বাংলাদেশি নতুন কর্মীর চাকরি হবে বলে জানিয়েছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত জরুরি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রবিবার হাইকমিশন এ তথ্য জানায়।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীন শ্রম বিভাগ আট হাজার ৭২৭টি নিয়োগ চাহিদার বিপরীতে তিন লাখ ৫৮ হাজার ৮৯২ জন বাংলাদেশি নতুন কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। এরই মধ্যে এক লাখ ৩৪ হাজার ৫৯৫ জন নতুন কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি দুই লাখ ২৫ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এই ধারা অব্যাহত থাকলে আগামী দুই-তিন বছরের মধ্যে মালয়েশিয়ায় আনুমানিক পাঁচ লাখ নতুন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হবে।

বাংলাদেশ হাইকমিশন আরো জানায়, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক প্রচেষ্টায় ২০২১ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগের ওপর চার বছর আগে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। গত বছর ২ জুন ঢাকায় অনুষ্ঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের সভায় কর্মী নিয়োগসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত হয়। এরপর গত বছর আগস্টে মালয়েশিয়ায় বাংলাদেশি নতুন কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

লাখ টাকায় শুরু, ৫ বছরে আড়াই কোটি টাকার কোটপিনের ব্যবসা খালেদা বেগমের

error: Content is protected !!

বাংলাদেশ থেকে ৫ লাখ নতুন কর্মী যাবে মালয়েশিয়ায়

আপডেট টাইম : ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :