ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার ব্যবসায়ী সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার আয়োজনে এক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য, নজরুল ইসলাম খাদেম।

সমাবেশটি ০৬ অক্টোবর, রবিবার, সকাল ৯টায় হাতিয়া নিউ মার্কেটের তয় তলায় অনুষ্ঠিত হয়। এতে হাতিয়ার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

নোয়াখালী জেলা শুরা সদস্য ও হাতিয়া উপজেলা আমির মোহাম্মদ বোরহানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার, ঢাকা মহানগরী উত্তরের ব্যবসা শাখার সেক্রেটারী সাব্বির আহমেদ তাফসির, হাতিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুর উদ্দিন মেশকাত এবং উপজেলা সহকারী সেক্রেটারী তাওফিকুল ইসলাম।

প্রধান অতিথি নজরুল ইসলাম খাদেম তার বক্তব্যে বলেন, “আমরা একবার ১৯৪৭ সালে বৃটিশ শাসন থেকে স্বাধীন হয়েছি এবং দ্বিতীয়বার ১৯৭১ সালে পাকিস্তানি শোষণের হাত থেকে মুক্তি পেয়েছি। বর্তমানে, শেখ হাসিনার সরকারের অধীনে মানুষের অধিকার হরণ ও ষড়যন্ত্রের কারণে, আল্লাহর অশেষ রহমতে ছাত্রজনতার তাজা রক্তের বিনিময়ে ২০২৪ সালে আমরা আবার স্বাধীনতা অর্জন করেছি। এবারের স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি।”

তিনি আরও বলেন, “এই জামায়াতকে চারবার নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু কোনবারেই জামায়াতের কার্যক্রম বন্ধ থাকেনি। জামায়াত সব সময় আল্লাহ প্রদত্ত রাসুলের পথে মানুষের ইহকাল ও পরকালে কল্যাণে গঠিত একটি রাজনৈতিক দল। ইসলামের শরীয়তের বিধান মোতাবেক ব্যবসায়ীদের হালাল ব্যবসা করার বিষয়গুলো সুচারুভাবে তুলে ধরা হবে।”

সমাবেশের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, সারাদেশে জামায়াত তিনশত আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। ইতোমধ্যে ইসলামীক সমমনা দলগুলোর সাথে জোট করার বিষয়ে আলোচনা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা শাখার ব্যবসায়ী সমাবেশ

আপডেট টাইম : ০১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :