ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে বিদ্যালয় মিলনায়তনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ২৮৪ জন অভিভাবক ভোটারের মধ্যে ২৫২ জন ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের শতকরা হার ৮৮.৭৩। একটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে মো. ফরাদুল আলম ১৫১ ভোট পেয়ে প্রথম হয়েছেন।
তিনি ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল কালাম আজাদের বড় ভাই। এছাড়া মো. ফায়েক মোল্যা ১২৪ ভোট পেয়ে দ্বিতীয়, মো. জাহিদুল ইসলাম ও গাজী বেলায়েত সমসংখ্যক ১১৯ ভোট পেয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছেন। একাধিক প্রার্থী না থাকায় সুরভী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন৷ শিক্ষক প্রতিনিধি পদে ৩জনের বেশি প্রার্থী না থাকায় মো. আবুক কালাম আজাদ, মো. ইমতিয়াজ উদ্দীন খান এবং শিখা সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা ম্যাধমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান ও একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস ও রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম।
নির্বাচনে পুলিশ, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রিজাইডিং অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
দীপংকর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধিঃ 

























