ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ক্ষোভে ফুঁসছে আলফাডাঙ্গা

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও নষ্ট করায় ক্ষোভে ফুঁসছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধারা।

সম্প্রতি উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম হাওড়ের ব্রিজ সংলগ্ন চর কামারগ্রাম, চর বাকাইল খ্যাত এলাকায় রাতের অন্ধকারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন বিকৃত ও নষ্ট করে দুষ্কৃতকারীরা।

শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টায় আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের কামারগ্রাম হাওড়ের ব্রীজ সংলগ্ন এলাকায় এর প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় প্রায় পাঁচ শতাধিক লোকজন বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড নিয়ে এ কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বঙ্গবন্ধুকে আঘাত করা মানে বাংলাদেশকে আঘাত করা, মুক্তিযুদ্ধকে আঘাত করা। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশের নাগরিক আমরা। বাংলাদেশের নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে এক সূত্রেই গাঁথা দেখি। এর যে কোনো একটির অপমানে সংক্ষুব্ধ হই। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, আওয়ামী লীগের ঘাটি এই আলফাডাঙ্গায় যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করা হয়, নষ্ট করা হয় এর থেকে দুঃখজনক ঘটনা আর কোন কিছু হতে পারে না। আমি থানা আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দিচ্ছি, এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ওই দুষ্কৃতিকারী, দুর্বৃত্তদের যদি আইন শৃঙ্খলা বাহিনী খুজে বের করে শাস্তির আওতায় না আনে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যারা বিকৃত করেছে আমি তাদের ধিক্কার জানাই। আমি প্রশাসনকে অনুরোধ করবো, যারা এই ন্যাক্কারজন কাজের সাথে জড়িত আপনারা এর সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। যদি তা না পারেন, আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু এর জবাব কিভাবে দিতে হয় তা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভালোভাবে জানেন।

সভাপতির বক্তব্যে পোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করে বলেন, যে নেতার জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না, যে নেতার জন্ম না হলে এই স্বাধীন বাংলার পতাকা আমরা পেতাম না, সেই নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করা, নষ্ট করার দুঃসাহস যারা দেখিয়েছে তাদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।

এসময় আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, ইকবাল হোসেন চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তন্ময় উদ্দৌলা, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম কবীর শেখ প্রমুখ।

আরও পড়ুনঃ ইসলামী ব্যাংকঃ ব্যবসা ও জান্নাতের এক অভিযাত্রা -মুহাম্মদ ওয়াছিয়ার রহমান

এসময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রানা, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাজিব সহ উপজেলা আওয়ামী লীগ, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সুন্দরব্নে পৃথক অভিযান: ২ নৌকাসহ ৭ জেলে আটক

error: Content is protected !!

ক্ষোভে ফুঁসছে আলফাডাঙ্গা

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
মো: ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :