গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী। সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আরও পড়ুনঃ নরসিংদীতে বিয়ের নামে অভিনব প্রতারণাঃ ১১ তম স্বামীর মামলায় কারাগারে ডালিয়া এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, দপ্তর সম্পাদক মোস্তফা খান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা শ্রমিক লীগের সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু) সহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদপুর দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী।
সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথার নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান সাহেব ফকির, দপ্তর সম্পাদক মোস্তফা খান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা শ্রমিক লীগের সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ (টুটু) সহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।