কুড়িগ্রামে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার
আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় চার লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের কথিত হোতা রশিদুল ইসলাম রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত ২৭ অক্টোবর রাত ১১টা থেকে ২৮ অক্টোবর রাত ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে থানা পুলিশের একটি ছদ্মবেশী দল এ অভিযান পরিচালনা করে।পুলিশের দাবি, বিএসসি মোড়ে দোকান পরিচালনার আড়ালে ভারতীয় অবৈধ মোবাইল ফোনের কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন রতন। তার মাধ্যমে এসব মোবাইল দেশের বিভিন্ন এলাকার দোকান ও শপিংমলে সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে অভিযুক্তের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, এ অভিযানের মাধ্যমে এলাকায় চোরাচালান ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আসবে।
আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় চার লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ আন্তঃজেলা মোবাইল চোরাকারবারি চক্রের কথিত হোতা রশিদুল ইসলাম রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৭ অক্টোবর রাত ১১টা থেকে ২৮ অক্টোবর রাত ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএসসি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে থানা পুলিশের একটি ছদ্মবেশী দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দাবি, বিএসসি মোড়ে দোকান পরিচালনার আড়ালে ভারতীয় অবৈধ মোবাইল ফোনের কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন রতন। তার মাধ্যমে এসব মোবাইল দেশের বিভিন্ন এলাকার দোকান ও শপিংমলে সরবরাহ করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে অভিযুক্তের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, এ অভিযানের মাধ্যমে এলাকায় চোরাচালান ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে আসবে।