ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে দৌলতপুর যুবলীগের সমাবেশ

ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে হত্যাকান্ডের প্রতিবাদে সমাবেশ ও দোয়া মাহফিল করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগ। বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে শুক্রবার বিকেল ৫ টায় দৌলতখালী মাদ্রাসা মাঠে দৌলতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে এই সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন কবিরাজের সঞ্চালনায় সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হালসানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহিরুল ইসলাম, বোয়ালিয়া আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস, ফিলিপনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সরদার হাসিমুদ্দিন হাসু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইজরাইল কর্তৃক ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হত্যাকান্ডের প্রতিবাদে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে যে দোয়া মাহফিলের আয়োজন করেছে। তারি ধারাবাহিকতায় আজ আমরা দৌলতপুরে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল করছি।

বক্তারা আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোন কিছুর বিনিময়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের চাওয়া। আগামী জাতীয় নির্বাচনে দৌলতপুর আসনে জন জরিপ করে মনোনয়ন দেবেন। কারণ দৌলতপুরের মাটিতে একমাত্র চৌধুরী পরিবার হচ্ছে তৃণমূল আওয়ামী লীগের নিরাপদ আশ্রয়স্থল। তাই আমরা আগামী নির্বাচনে চৌধুরী পরিবারই যাতে নৌকার মনোনয়ন আসে সেই আশা ব্যক্ত করছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কর্মী নেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, রয়েছে বৈশাখী ভাতাসহ নানা সুবিধা

error: Content is protected !!

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে দৌলতপুর যুবলীগের সমাবেশ

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :