ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রীনিবাস পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ
ফরিদপুর প্রতিনিধিফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। রোববার (২২ নভেম্বর) কলেজ পরিদর্শনকালে তিনি ছাত্রীনিবাস ঘুরে দেখেন এবং আবাসিক ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।কলেজে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম শহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ অন্যরা।পরিদর্শন শেষে সংসদ সদস্য ছাত্রীনিবাসের আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার কথা শোনেন। শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন সুবিধা ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তাঁদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।এ সময় শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ পরিদর্শন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। রোববার (২২ নভেম্বর) কলেজ পরিদর্শনকালে তিনি ছাত্রীনিবাস ঘুরে দেখেন এবং আবাসিক ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।
কলেজে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম শহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ অন্যরা।
পরিদর্শন শেষে সংসদ সদস্য ছাত্রীনিবাসের আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার কথা শোনেন। শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন সুবিধা ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তাঁদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।