ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

জাতীয় ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ইউনিটে কর্মরত ১০ জন পুলিশ পরিদর্শককে আকস্মিক বদলি করে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ১০ জন নিরস্ত্র পরিদর্শকের বদলির আদেশ জারি করা হয়। সাধারণত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠলে বা পেশাগত বিতর্ক তৈরি হলে তাঁকে প্রধান কার্যালয় কিংবা অন্য কোনো রেঞ্জে সংযুক্ত রাখা হয়। তবে এই তালিকায় এমন কিছু কর্মকর্তা স্থান পেয়েছেন, যারা অতীতে বিভিন্ন কারণে ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন রেঞ্জে সংযুক্ত অবস্থায় ছিলেন।

বদলির এই তালিকায় সবচেয়ে বেশি আলোচিত নাম পুলিশ পরিদর্শক তৈমুর ইসলাম, যিনি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এর আগে গোপালগঞ্জে জমি অধিগ্রহণ ও সাধারণ মানুষকে ভয় দেখিয়ে সম্পত্তি দখলের অভিযোগে তাঁর নাম উঠে এসেছিল এবং প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সময় বিতর্কের মুখে তাঁকে খুলনা থেকে প্রথমে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছিল। দীর্ঘ সাড়ে পাঁচ মাস ওই সংযুক্তির আদেশ বহাল থাকার পর এবার সেই আদেশ বাতিল করে তাঁকে ঢাকা রেঞ্জের অধীনে নিয়ে আসা হলো।

তালিকায় থাকা অন্য বিতর্কিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ডাবলু এবং পরিদর্শক মোড় হাসানুজ্জামান। এ ছাড়া খুলনা ও কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন থানায় অতীতে দায়িত্ব পালন করা আরও বেশ কয়েকজন কর্মকর্তাকেও এই প্রজ্ঞাপনের আওতায় ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপির সই করা ওই প্রজ্ঞাপনে জনস্বার্থের কথা উল্লেখ করা হলেও মূলত কী কারণে এত দ্রুত এই বদলি করা হলো, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় পদায়ন করা হতে পারে। সাম্প্রতিক সময়ে ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলায় রাজনৈতিক সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ধরনের রদবদল আনা হচ্ছে। তবে তড়িঘড়ি করে নেওয়া এই পদায়ন নিয়ে পুলিশ প্রশাসনের ভেতরে ও বাইরে নানা আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান

error: Content is protected !!

হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে

আপডেট টাইম : ২২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :