ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় পুণ্যার্থী কম, রাজস্ব খাতে ধস

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: ভারতের অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলজুড়ে মেঘাচ্ছন্ন আকাশ ও হালকা বৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে সুন্দরবনে এবারের রাসপূজা ও পুণ্যস্নানে পুণ্যার্থীর সংখ্যা কমে গেছে এবং ধস নেমেছে রাজস্ব আদায়েও।

২২ নভেম্বর (রোববার) থেকে ২৪ নভেম্বর তিন দিনব্যাপী রাসপূজা ও পুণ্যস্নান শুরু হয়েছে। এ বছর সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৬টি ও কোবাদক স্টেশন থেকে ১টি, মোট ৭টি বোটে ২১১ জন পুণ্যার্থী ও ১৫ জন ক্রু রওনা দেন।

২২ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় বুড়িগোয়ালিনী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে স্মার্ট পেট্রোলিং টিমের ২টি ও রেঞ্জ অফিসের ১টি, মোট ৩টি বোটে তাদের নিরাপত্তা দিয়ে খুলনা রেঞ্জের পাটকোষ্টার উদ্দেশে যাত্রা শুরু হয়। সেখানে পৌঁছালে খুলনা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম তাদের নিরাপত্তা দিয়ে দুবলার আলোরকোলে পৌঁছে দেবে।

উল্লেখ্য, প্রতিবছর কার্তিক মাসের রাস পূর্ণিমাকে কেন্দ্র করে সাধারণত তিন দিনব্যাপী এই ধর্মীয় আচার চলে। শতবর্ষের এই উৎসবটি সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার্থে বাণিজ্যিক বা সাধারণ ‘রাসমেলা’ বন্ধ রেখে শুধু সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজা ও পুণ্যস্নানের অনুমতি দেওয়া হচ্ছে।

এ বছর ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটিয়ে আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর পুণ্যার্থীরা যাত্রা শুরু করেন। এবার সব মিলিয়ে ২৯০টি ট্রলার অনুমতি পেয়েছে বলে জানা গেছে।

এ বছর নিরাপত্তার স্বার্থে নির্ধারিত নৌপথ ব্যবহার এবং বন বিভাগের নির্দেশনা মানা বাধ্যতামূলক করা হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তা ও বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ড নৌপথে টহল পরিচালনা করছে।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কোবাদক স্টেশন থেকে এবার মোট ৩৭ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে, যা গত বছরের চেয়ে অনেক কম। গত বছর প্রায় ৬২ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে এ বছর পুণ্যার্থীর সংখ্যা অনেক কম। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্কট দেওয়া হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০

error: Content is protected !!

বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় পুণ্যার্থী কম, রাজস্ব খাতে ধস

আপডেট টাইম : ২৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :