ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গার বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খোশবুর রহমান খোকনের দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ২১ নভেম্বর ২০২৬ থেকে তাঁর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খোশবুর রহমান খোকনের আবেদনের প্রেক্ষিতে তাঁর ওপর থাকা দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের আদর্শ, লক্ষ্য ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। এ আদেশের অনুলিপি ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম নাসির এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।

দলীয় এ সিদ্ধান্তের পর আলফাডাঙ্গার বিএনপি নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নেতাকর্মীদের প্রত্যাশা, খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্য থেকে সম্পদ, বর্ষসেরা গ্রিন এসএমই পুরস্কার পেলেন আলভি

error: Content is protected !!

আলফাডাঙ্গার বিএনপি নেতা খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট টাইম : ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :