ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি: শান্তিপূর্ণ ভাণ্ডারিয়াকে অশান্ত করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর (সুমন) এমপি। তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনীতি মানে ধ্বংস বা অগ্নিসংযোগ নয়। রাজনীতির নামে কোনো মানুষের জীবন কেড়ে নেওয়া গ্রহণযোগ্য নয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগে এক হেলপারের মৃত্যুর প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকালে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রতিমন্ত্রী বাসে অগ্নিসংযোগের ঘটনায় এক হেলপারের মর্মান্তিক মৃত্যুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ঘটনায় কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ভুল তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জোমাদ্দার, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসীম মান্নান উৎপল হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব এইচ এম শামীম হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, যুবদল নেতা নাজমুল হাসান আরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় ‘বাহক’ নামের একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা হেলপার মো. সিয়াম (২৬) অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

error: Content is protected !!

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ৩৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :