ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দক্ষিণবঙ্গের যোগাযোগে নতুন দিগন্ত খুলবে বগা সেতু: -ড. শফিকুল ইসলাম মাসুদ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল ও দুমকী উপজেলার মাঝের নদীতে প্রস্তাবিত বগা সেতু নির্মিত হলে শুধু দুই উপজেলার মানুষের যাতায়াতই সহজ হবে না, বরং দক্ষিণবঙ্গের সঙ্গে সারা দেশের নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগের নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে বগা সেতুর নির্মাণকাজ শুরুর প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন গিয়ে এ কথা বলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

সংসদ সদস্য জানান, নদীর কারণে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন থাকা এ জনপদের মানুষের কষ্ট ঘোচাতে বড় ভূমিকা রাখবে বগা সেতু। জরুরি রোগী পরিবহন, অ্যাম্বুলেন্স ও মরদেহ নেওয়া এবং পদ্মা সেতু হয়ে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতের অনিশ্চয়তা ও ভোগান্তি এই সেতু অনেকটাই কমিয়ে আনবে। পাশাপাশি শীত মৌসুমে নাব্যতা সংকটে লঞ্চ ও ফেরি চলাচলে যে দুর্ভোগ পোহাতে হয়, সেতু হলে তারও স্থায়ী সমাধান হবে।

সেতু নির্মাণের অগ্রগতি নিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক সেতু উপদেষ্টা ড. ফয়জুল করিমের সঙ্গে তাঁরা তিনবার বৈঠক করেছিলেন। তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ এগিয়ে নেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতায় অনুমোদন দিয়ে বাস্তবায়নের কাজ শুরু করেছে। এ জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় চীন সরকার ও দেশটির মানুষের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের মানুষের পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্য।

তিনি আরও বলেন, নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। এ উদ্যোগে যাঁরা কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন বা পাশে থেকেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. মাসুদ বলেন, এর কৃতিত্ব কোনো ব্যক্তি বা দলের একার নয়; আল্লাহর রহমতের পর এর আসল কৃতিত্ব বাউফলবাসীর। চীনের কারিগরি ও বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শনের মাধ্যমে কাজ অনেক দূর এগিয়ে নিয়েছে বলেও জানান তিনি। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়মিত তদারকিরও প্রশংসা করেন।

উদ্বোধনের বিষয়ে সংসদ সদস্য বলেন, জাতীয় সংসদে তিনি প্রধানমন্ত্রীকে বগা সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আমন্ত্রণ জানিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে তিনি আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুতে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক সূচনা করবেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ রেদওয়ান উল্লাহ, যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান, বগা, মদনপুরা ও আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মুজাহিদুল ইসলাম, বাবু ও মো. কবির হোসেন এবং বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা মো. সেলিমুর রহমানসহ বাউফল ও দুমকীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এদিকে বগা সেতু বাস্তবায়িত হলে যোগাযোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসাসেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দীর্ঘদিনের এ স্বপ্ন পূরণ হলে দক্ষিণবঙ্গের উন্নয়নে যুক্ত হবে নতুন অধ্যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম

error: Content is protected !!

দক্ষিণবঙ্গের যোগাযোগে নতুন দিগন্ত খুলবে বগা সেতু: -ড. শফিকুল ইসলাম মাসুদ

আপডেট টাইম : ৩৩ মিনিট আগে
তরিকুল ইসলাম মোস্তফা, ​বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :